উত্তর দিনাজপুর জেলার ভারত বাংলাদেশ সংলগ্ন রাধিকাপুরের চক দিলাল গ্রামে অবস্থিত বাঁশের সেতুর জরাজীর্ণ অবস্থা।

উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ- স্বাধীনতার ৭৫ বছরে প্রায় সর্বক্ষেত্রেই এগিয়েছে ভারত বর্ষ । কমবেশি উন্নয়নের ছোঁয়া লেগেছে বিভিন্ন জায়গায় তখন আশ্চর্যের বিষয় হলেও সত্যি এই দেশে এমন একটি গ্রাম রয়েছে যেখানে চলাচলের জন্য শুধুমাত্র একটি পাকা থাকায় প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হতে হচ্ছে সেই গ্রামের মানুষদের।গ্রাম থেকে শহরে যাওয়ার একটি মাত্র রাস্তা ভাঙ্গা চোরা বাঁশের সেতু।যা উত্তর দিনাজপুর জেলার ভারত বাংলাদেশ সংলগ্ন রাধিকাপুরের চক দিলাল গ্রামে অবস্থিত। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় শুধু মাত্র এই গ্রামের যাতায়াতের প্রধান সম্বল টাঙ্গন নদীর উপরে এই ভগ্নপ্রায় এই বাঁশের সেতুর কারণে গ্রামের বিবাহ যোগ্যা মহিলাদের বিবাহ পর্যন্ত বন্ধ হতে বসেছে হ্যাঁ এতটাই হৃদয় বিদারক পরিস্থিতির শিকার এখানকার অসহায় মানুষ গুলি-
বাইট:

এলাকায় টাঙ্গুন নদীর উপর পাকা সেতু না থাকায় বাঁশের মাচা তৈরি করা অস্থায়ী এই সেতু দিয়ে চলাফেরা করার নিত্যদিনই ঘটে যাচ্ছে দুর্ঘটনা। স্কুলের ছাত্র-ছাত্রী থেকে সাধারণ মানুষ কৃষক সবাইকে এই বাঁশের সেতুর উপর দিয়ে দৈনন্দিন যাতায়াত করতে হয় প্রাণের ঝুঁকি নিয়ে। সেতুটির অবস্থা এখন এতটাই দুর্বল হয়ে গিয়েছে যে কোন সময় বড়োসড়ো দুর্ঘটনা ঘটে যেতে পারে। অভিযোগ স্থানীয় পঞ্চায়েত থেকে বিধায়ক ও সাংসদকে বারংবার বলা সত্বেও স্থায়ী সেতুর ভবিষ্যত রয়েছে সেই তিমিরেই। কবে ব্রীজ হবে। কবেই বা অন্যান্য প্রতিবেশী গ্রামের কাছে পুনরোদ্ধার হবে রাধিকাপুর চক দালাল গ্রামের সম্মান। সেই মরিচীকার দিকেই এখন চাতক পাখির মতন তাকিয়ে রয়েছে গোটা গ্রাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *