প্রলোভন দেখিয়ে এক গৃহবধূকে অপহরণ করার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- প্রলোভন দেখিয়ে এক গৃহবধূকে অপহরণ করার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে। গৃহবধূকে ফিরে পাওয়ার আশায় থানার দ্বারস্থ স্বামী। জানা যায় ওই গৃহবধূর নাম পিংকি বৈরাগী। শশুর বাড়ি শান্তিপুর ব্লকের বড় জিয়াকুরে। স্বামী দীপঙ্কর বৈরাগীর অভিযোগ, চলতি মাসের দুই তারিখে হঠাৎই তার স্ত্রী বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। পরবর্তীতে সে জানতে পারে প্রতিবেশী বিশ্বজিৎ সরকার নামে এক ব্যক্তির সাথে তার স্ত্রী চলে যায়। যদিও কয়েক দিনের মধ্যেই তার কাছে তার স্ত্রী ফোন করে বলে আমাকে জোরপূর্বক আটকে রেখেছে, আমি অত্যাচার সহ্য করতে পারছি না এরপরেই হতাশ হয়ে পড়ে স্বামী দীপঙ্কর বৈরাগী। অভিযোগ তারি মাঝে অভিযুক্ত ব্যক্তি বিশ্বজিৎ সরকার তার স্বামীকে ফোন করে বিভিন্ন ভাষায় হুমকি দেয়। যদিও দীপঙ্কর বৈরাগীর দাবি, তার একটি ১১ বছরের পুত্র সন্তান রয়েছে এমত অবস্থায় স্ত্রীকে খুঁজে পাওয়ার জন্য বিভিন্নভাবে চেষ্টা চালিয়েছেন তিনি, কিন্তু স্ত্রীকে উদ্ধার করা সম্ভব হয়নি। আজ স্ত্রীকে ফিরে পাওয়ার আশায় অভিযুক্ত ব্যক্তির ছবি দিয়ে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে দীপঙ্কর বৈরাগী। যদিও অভিযোগের ভিত্তিতে তদন্তে শান্তিপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *