নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নদিয়ার ধানতলা থানার বরণবেরিয়ার ঘটনা। গুলিবিদ্ধ যুবকের নাম পার্থ ঢালী (৩৫)। বাড়ি নদিয়ার ধানতলা থানার দত্তপুলিয়ায়।
গুলিবিদ্ধ যুবককে উদ্ধার করে প্রথমে দত্তফুলিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থা অবনতি হওয়ায় কল্যাণী জেএনএম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। পেটে একটি গুলি লাগে। বর্তমানে কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন।
গুলিবিদ্ধ যুবক নিজেই স্বীকার করেছে গরু পাচার করতে গিয়ে গুলিবিদ্ধ হয়। তবে গুলি কারা চালিয়েছে, তা নিশ্চিত করতে পারেনি।
গরু পাচার করতে গিয়ে গুলিবিদ্ধ যুবক।












Leave a Reply