গাছে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার,বছর বিয়াল্লিশ এর এক ব্যক্তির।

আবদুল হাই, বাঁকুড়াঃ বাঁকুড়া জেলার তালডাংরা থানার সিদাবাইদ গ্রাম সংলগ্ন এলাকা থেকে এক ব্যাক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মৃত ব্যক্তির নাম সাধু রায় আনুমানিক বয়স বিয়াল্লিশ । বাড়ি তালডাংরা থানার দুন্দুড়িয়া গ্রামে।

এলাকার মানুষদের দাবি প্রতিদিনের মত সোমবার সকাল নাগাদ সিদাবাইদ গ্রাম সংলগ্ন পুকুর দিকে যায় কয়েকজন। পরে ঘটনাস্থলে হাজির হতেই তাদের চোখে পড়ে এই ঝুলন্ত মৃতদেহটি।খবর দেওয়া হয় মৃত ব্যাক্তির বাড়িতে অন্যদিকে খবর দেওয়া হয় তালডাংরা থানায়।
খবর পেয়ে তড়িঘরি ঘটনাস্থলে পৌঁছায় তালডাংরা থানার পুলিশ। ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে তালডাংরা গ্রামীন হাসপাতালে আনা হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর মৃত বলে ঘোষনা করেন। পরে তালডাংরা থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠানোর পাশাপাশি অস্বাভাবিক মৃত্যুর মামলা রজু করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছেন।

বাঁকুড়া থেকে আবদুল হাই এর রিপোর্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *