বাড়ির দরজা ভেঙে দুটি বাড়িতে, সোনা,রূপো সহ কয়েক লক্ষ টাকা চুরি করে পালিয়ে গেল চোরের দল।

আবদুল হাই, বাঁকুড়াঃ- বাড়িতে কেউ ছিল না, সেই সুযোগকে কাজে লাগিয়ে দুটি বাড়ির দরজা ভেঙ্গে সোনা ও‌ রূপোর গহনা সহ নগদ টাকা নিয়ে চম্পট দিল চোরের দল। রবিবার গভীর রাতে বাঁকুড়ার খাতড়ার মুড়াগ্রাম গ্রামের ঘটনা। সোমবার সকালে ঘটনা জানাজানি হতেই তীব্র চাঞ্চল্য ছড়ায় গোটা গ্রাম জুড়ে।
বাড়ির সদস্যরা জানান, গ্রাম লাগোয়া একটি মাঠে শিবপূজা উপলক্ষে ঝুমুর গান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তালা ঝুলিয়ে অনুষ্ঠান দেখতে গিয়েছিল দুটি বাড়ির প্রত্যেকেই। সেই সুযোগকে কাজে লাগিয়ে রাতের অন্ধকারে তালা ভেঙ্গে বাড়ির ভেতরে ঢোকে চোরেরা। এক বাড়ির গৃহকর্ত্রী বীণাপাণি মাহাতো বলেন, মেয়ের বিয়ের সোনা ও রুপোর গহনা সহ গরু বিক্রি করার‌ ৭৮ হাজার টাকা খোয়া গিয়েছে।‌ অপর আরেকটি বাড়ির গৃহকর্তা গুরুপদ মাহাতো জানান, বাড়ির সদর দরজার তালা ভেঙ্গে ভিতরে ঢুকে বাক্সের তালা ভেঙ্গে প্রায় এক লক্ষ টাকা চুরি করে নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। ‌বাড়ি থেকে কিছুটা দূরে ফাঁকা মাঠে টাকা রাখা ব্যাগটি পাওয়া গেছে বলে তিনি জানান । তিনি আরো জানান সকালে পুলিশ এসেছিল চুরির সমস্ত কিছু তথ্য নিয়ে গেছে। স্থানীয় বাসিন্দারা জানান, এই ঘটনা শোনার পর আতঙ্কে রয়েছি। গ্রামে পুলিশ প্রহরার ব্যবস্থা করলে ভালো হয় বলে বাসিন্দাদের দাবি।
পুলিশ জানায়, পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *