বাঁকুড়া, আবদুল হাই:- বাঁকুড়ার ছাতনা ব্লকের ভগবানপুর মোড়ে সোমবার সন্ধ্যায় তৃনমূলের দলীয় একটি কর্মসূচীতে সিপিএম ও বিজেপি ছেড়ে প্রায় সত্তর জন যোগ দিলেন তৃনমূলে।
তৃনমূল নেতৃত্বের দাবী একদিন পরেই নবজোয়ার কর্মসূচীতে বাঁকুড়ায় আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই উৎসাহেই সিপিএম এর প্রাক্তন প্রধান ধনঞ্জয় মাল, স্থানীয় বিজেপি মোর্চার কর্মী পিন্টু মন্ডল সহ স্থানীয় কেন্দ্রসায়ের, সায়েন্দা, ঘোলগড়্যা, বাগজুড়ি, শুড়িচিতরা ও বনপুষড়া গ্রামের প্রায় সত্তর জন বাম ও বিজেপি কর্মী দল ছেড়ে তৃনমূলের পতাকা কাঁধে তুলে নিয়েছেন। যদিও তৃনমূলের এই যোগদানকে সম্পূর্ণ নাটক বলেই উল্লেখ করছে বিরোধী দলগুলি।












Leave a Reply