কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: বাংলাকে ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্র সরকার। বাংলার মানুষের প্রতি বঞ্চনার অভিযোগ তুলে আন্দোলনে নেমেছে তৃণমূল কংগ্রেস। সেই বকেয়া টাকার আদায়ের দাবিতে ১৫ এপ্রিল থেকে ১৬ মে পর্যন্ত ১ কোটি সই সংগ্রহ করে দিল্লিতে দরবার করবে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সই সংগ্রহের কাজ শুরু করেছিল কোচবিহার জেলা। সেই ১৫ এপ্রিল থেকে ১৬ মে পর্যন্ত কোচবিহার জেলায় ১২ লক্ষ জব কার্ড রয়েছে। তার মধ্যে প্রায় ৫ লক্ষ মানুষের জব কার্ডে কাজ করেছ। সেই জব কার্ডের মধ্যে প্রথম ধাপে ২ লক্ষ ৩৫ হাজার ৩৫৬ জন মানুষের সই সংগ্রহ করা হয়। প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের উদ্দেশ্যে লেখা চিঠিতে সই করা কাগজ পত্র আজ কোচবিহার জেলা কার্যালয় থেকে রাজ্য নেতৃত্বের কাছে কলকাতা পাঠানো হচ্ছে। একথা সাংবাদিক বৈঠক করেন জানান কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক। এদিন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক ছাড়াও জেলা তৃণমূলের চেয়ারম্যান গিরিন্দ্র নাথ বর্মন,নিরঞ্জন দত্ত সহ আরও অনেকে। এদিন সাংবাদিক বৈঠক শেষেই জেলা থেকে সংগৃহীত প্রথম দফার চিঠি গুলি কলকাতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের উদ্দেশ্যে পাঠানো হয়।
১০০ দিনের টাকা দিচ্ছে না কেন্দ্র, রাজ্য নেতৃত্বকে ২ লক্ষ ৩৫ হাজার ৩৫৬ টি চিঠি পাঠালো কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস।












Leave a Reply