পরকীয়া সম্পর্কের জেরে স্বামীর হাতে খুন স্ত্রী, পুলিশের জালে গ্রেফতার অভিযুক্ত স্বামী।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- অন্য পুরুষের সাথে স্ত্রীর সম্পর্ক রয়েছে, সন্দেহের বশে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করলে স্বামী। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার ভীমপুর থানার এলাঙ্গী মাঝের পাড়ায়। স্বামী শৈলেন বিশ্বাস তার স্ত্রীকে প্রায় সন্দেহ করত এবং নিজেদের মধ্যে অশান্তি হতো। হঠাৎ স্বামী স্ত্রীর মধ্যে বচসা হয় তারপরেই স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে গলায় কোপ মারে স্বামী শৈলেন। ঘটনার স্থলে মৃত্যু হয় স্ত্রী অঞ্জলি বিশ্বাসের। ঘটনার পর স্বামী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে গ্রেফতার করে ভীমপুর থানার পুলিশ। ঘটনার স্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে ভীমপুর থানার পুলিশ, পাশাপাশি ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *