নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- ফের ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনা , এদিন ঘটনাটি ঘটে নদীয়া শান্তিপুর থানার ফুলিয়া চটকাতলা এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কের উপরে। জানা যায় নলহাটি থেকে বারাসাতের উদ্দেশ্যে যাচ্ছিল একটি খোয়াবোঝা লড়ি এবং পাশ দিয়ে যাচ্ছিল একটি ট্রাক্টর । এই ট্রাক্টরকে খোঁয়া বোঝা লড়িটি ওভারটেক করতে গিয়েই এই দুর্ঘটনা বলে জানা যায় স্থানীয় সূত্রে। যদিও এই ঘটনায় কেউ আহত হয়নি বলে জানা যায়। খবর পেয়েই ঘটনাস্থলে আসে ফুলিয়া ফাড়ির পুলিশ। এই ঘটনায় বেশ কিছুক্ষণ যানজটের সমস্যা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ প্রশাসন । গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।
ফের ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনা।












Leave a Reply