কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- সমস্ত আশা কর্মীদের অ্যান্ড্রয়েড ফোন বাবদ ১৫ হাজার টাকা সহ ১৩ দফা দাবিতে জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিকের অফিসের সামনে গিয়ে বিক্ষোভ ও স্মারকলিপি দেন পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন। এদিন তারা কোচবিহার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকান্ত বিশ্বাসকে স্মারকলিপি দেন তারা। এদিন সেখানে ওই বিক্ষোভের নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের কোচবিহার জেলা কমিটির সম্পাদিকা অনিমা বর্মন ও মুক্তাহার খাতুন।
তাদের দাবি গুলি হলো,,, শুধু ঘোষণা নয় সমস্ত কর্মীকে অ্যান্ড্রয়েড ফোনের জন্য নূন্যতম ১৫০০০ টাকা দিতে হবে,আশা কর্মীদের ফিক্সড বেতন ভাতা বৃদ্ধি করতে হবে, ৪৫০০ টাকা দেওয়ার নাম করে সমস্ত ধরনের অতিরিক্ত কাজ করিয়ে নেওয়া চলবে না, উৎসাহ ভাতা ভাগে ভাগে পাঠানো বন্ধ করে সমস্ত টাকা সরাসরি আশা কর্মীদের একাউন্টে পাঠাতে হবে,ভোটের ডিউটি,খেলা, মেলা, পরীক্ষা, দুয়ারে সরকার ও ন্যাপকিন বিক্রির করানো যাবে না, করোনা আক্রান্ত কর্মীদের ১ লক্ষ টাকা সকলকে দ্রুত দিতে হবে,কর্মরত আশা কর্মীরা ডিউটিরত অবস্থায় মৃত্যু হলে তার পরিবারকে ৩ লক্ষ টাকা দিতে হবে, অসুস্থ অবস্থায় কাজে যেতে না পারলে ফিক্সড বেতন কাটা যাবে না,গৃহ সমীক্ষা ও রিক্সি কোন কাজ করানো যাবে না,পোলস পোলিও কাজের জন্য বরাদ্দ বাড়িয়ে ৩০০ টাকা করতে হবে, কর্মরত অবস্থায় কোন কর্মী দুর্ঘটনাগ্রস্থ হলে তার চিকিৎসার দায়িত্ব সরকারকে নিতে হবে, ৮ কিলোমিটারের বেশি এমন সাব সেন্টার গুলো BMOH অফিসে মিটিং করতে আসলে তাদের যাতায়াতের ভাড়া দিতে হবে এবং বুধবার ছাড়া সাব সেন্টার গুলোতে দিদিমণির উপস্থিতিতে পাহারা দেওয়ার কাজ করা যাবে না,প্রয়োজনে পুলিশের ব্যবস্থা গ্রহণ করতে হবে। উপরিউক্ত এই ১৩ দফা দাবি পূরণ না হলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে নামবে বলে জানান ওই সংগঠন।












Leave a Reply