কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: নিয়োগ দুর্নীতি মামলায় নজিরবিহীন রায় কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। তাঁর নির্দেশে বাতিল ৩২ হাজার প্রশিক্ষণহীন প্রাথমিক শিক্ষকের চাকরি। বিচারপতির রায় নিয়ে সর্বত্র জোর শোরগোল। যা নিয়ে রাজনৈতিক মহলে চলছে জোর চর্চা। সেই চাকরি হারাদের আইনি সহায়তা দিতে এগিয়ে এলো কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস।
জানা গেছে,আদালতের নির্দেশে যে ৩২ হাজার প্রাথমিক শিক্ষককের চাকরি বাতিল হয়েছে। সেই শিক্ষকদের মধ্যে কোচবিহার জেলায় প্রায় ১৬৬২ জন রয়েছে। সেই সব চাকরি হারা শিক্ষকদের নিয়ে নিউ টাউন গার্লস স্কুলের মাঠে আলোচনা করা হয়। চাকরি হারাতে আইনি সহায়তা ও মামলা লড়ার জন্য যাবতীয় খরচ বহনের দায়িত্ব নেবে তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্ব বলে জানান তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক।
এদিন এবিষয়ে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক জানান, আদালতের নির্দেশে চাকরি হারিয়েছে প্রায় ১৬৬২ জন সকল চাকরিহারা শিক্ষক রা কোচবিহার নিউটাউন গার্লস হাই স্কুলের মাঠে এসে সমবেত হয়েছেন। আমাদের সংগঠনের যারা চাকরি হারিয়েছে তাদের আহ্বানে আমি এখানে এসেছি। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরির শিক্ষক শিক্ষিকাদের পাশে রয়েছেন এবং পর্ষদের নিযুক্ত আইনজীবীরা আইনি লড়াই তারা করছেন, তারা আপনাদের সাথে রয়েছেন। আমাদের শিক্ষক সংগঠনের রাজ্য সভাপতি বিধায়ক সৌমেন রায় আমাদের সঙ্গে যোগাযোগ করে জানান, কোচবিহার জেলায় যারা চাকরি হারিয়েছেন তাদের বিভিন্নভাবে আইনি সহযোগিতা করা হবে। কেউ আগেই হেরে যেও না। তোমাদের মনকে সবল রাখতে হবে এবং সকলকে একসাথে লড়াই করে মামলায় জয়ী হতে হবে। এই আইনি লড়াইয়ের জন্য আইনি সহায়তা থেকে শুরু করে সব রকম সহায়তা আমাদের দলের পক্ষ থেকে করা হবে। এখানে হয়তো বিভিন্ন সংগঠেনের শিক্ষক শিক্ষিকা রয়েছে। আসুন আমরা এক সাথে হয়ে লড়াই করে, মামলায় জয়ী হয়ে আবার নতুন করে কর্মক্ষেত্রে ফিরে যাবো এই আশা রাখি এবং পাশাপাশি আমি একজন কোচবিহার জেলার নাগরিক হিসেবে এবং তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি হিসেবে সব সময় তোমাদের পাশে থাকবো।












Leave a Reply