নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়া : জনসভা হবার কথা ছিল কয়েকদিন আগেই তবে পুলিশ প্রশাসনের অনুমতি না মেলায় অবশেষে হাইকোর্টের অনুমতি নিয়ে বুধবার সিমলাপালের রাজবাড়ী মাঠে জনসভা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এই দিন সিমলাপালে জনসভায় যাওয়ার আগে হরিণটুকলি গ্রামে কুড়মি সমাজের সদস্যরা রাজ্যের বিরোধী এই দলের নেতার কনভয় আটকিয়ে ক্রম সমাজে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বিজেপির কি স্ট্যান্ট পয়েন্ট সে বিষয়গুলো জানতে চান। তবে কুড়মি সমাজের নেত্রী তোদের কাছে শুভেন্দু অধিকারী তাদের দাবি দাওয়ার বিষয়টি বিধানসভার উপস্থাপন করার বিষয় জানান।
অন্যদিকে এই দিন সিমলাপালের জনসভায় যোগ দিয়ে প্রথমে পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে এছাড়াও তৃণমূল নেতৃত্বকে কটাক্ষ করে বলেন ” সভাটা তবে হলো ” সাথেই আগামীকাল জেলায় আসতে চলেছেন অভিষেক ব্যানার্জি তৃণমূলের নবজোয়ার কর্মসূচি নিয়ে। তৃণমূলের এই নবজোয়ার কর্মসূচিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি চলো চলো তিহারে যাত্রা বলে কটাক্ষ করেন। কয়লা কান্ড নিয়ে তৃণমূলকে তিনি তীব্রভাবে কটাক্ষ করেন এবং জেলার তালডাংরের বিধায়ক অরূপ চক্রবর্তীকে কটাক্ষ করেন।
এই দিনের এই জনসভায় রাজ্যের বিরোধীদল তিনি শিক্ষক নিয়োগে দুর্নীতি সহ বিগত পঞ্চায়েত ভোট নিয়ে বলেন গত পঞ্চায়েত ভোটে তৃণমূল নমিনেশন করতে দেয়নি পঞ্চায়েত ভোটে বিজেপি দাঁড়িয়ে থেকে নমিনেশন করবে।
এছাড়াও এই দিন রাজ্যে ১০০ দিনের কাজে দুর্নীতি সহ আবাস যোজনা দুর্নীতি নিয়ে তিনি সরব হন। তিনি বলেন কিন্তু সরকার পশ্চিমবঙ্গে ৫০ লক্ষ আবাস যোজনার বাড়ি দিয়েছে কিন্তু এই আবাস যোজনার বাড়ির টাকাগুলো সব তৃণমূল নেতাদের পকেটে ঢুকেছে।
এদিন দিনের সভায় শুভেন্দু অধিকারী বলেন রাজ্যে ওবিসিদের ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে মমতা ব্যানার্জি।এই দিন জঙ্গলমহলের কুড়মি জাতিদের পাশে তুমি অধিকারী বলেন কুড়মি আন্দোলনের জন্য একমাত্র দায়ী মমতা ব্যানার্জি। তিনি কুড়মিদের ভুল বুঝিয়েছেন। পাশাপাশি কর্মী সমাজের কাছে আবেদনে রাখেন বিজেপিকে ভুল বুঝবেন না।
অন্যদিকে এইদিন সভা শেষের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এগরা কাণ্ড নিয়ে শুভেন্দু অধিকারী বলেন তৃণমূল মানেই চোর এটা মানুষ প্রমাণ করেদিয়েছে।












Leave a Reply