ছিনতাই হওয়া লোহার রড বোঝাই লরি সহ গ্রেফতার ২।

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- লোহার রড বোঝাই লরি ছিনতাই করে নিয়ে যাওয়ার আগেই পুলিশের হাতে আটক দুষ্কৃতীরা। গতকাল মঙ্গলবার রাত্রে দুর্গাপুর থেকে আসাম যাওয়ার পথে রড বোঝাই লরি ছিনতাই করে নেয় দুষ্কৃতিরা। তার তদন্তে নেমেই এবার চুরি হওয়া রড বোঝাই লরি সহ দুইজনকে গ্রেফতার করল বীরভূম জেলার কাঁকরতলা থানার পুলিশ। ধৃতদের নাম শেখ শাহজাহান রাজনগরের আড়ালি গ্রামের বাসিন্দা। অপরজনের নাম আমির খান ঝাড়খণ্ডের বাগদহরী থানার আমডুবি গ্রামের বাসিন্দা। ধৃতদের আজ দুবরাজপুর আদালতে তোলা হলে তদন্তের স্বার্থে পুলিসের পক্ষ থেকে ৭ দিনের হেফাজত চাওয়া হলে দুবরাজপুর আদালতের বিচারক তিনদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার মধ্যরাত্রে গোপন সূত্রে খবর পেয়ে কাঁকড়তলা থানার পুলিশ হজরতপুর মোড়ে লোহার রড বোঝাই লরিটিকে আটক করে। গাড়ির ড্রাইভার ও খালাসি দুজনকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। কিন্তু তাঁদের কাছ থেকে কোন রকমের সদুত্তর না মেলায় গ্রেফতার করা হয় তাদের। তাঁদের বিরূদ্ধে বিভিন্ন ধারায় মামলা রুজু করেছে পুলিশ বলে জানান দুবরাজপুর আদালতের সরকারী আইনজীবী রাজেন্দ্র প্রসাদ দে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *