শোভানগর চন্ডিপুর নদী তীরবর্তী এলাকায় বিশাল ফাটল।

নিজস্ব সংবাদদাতা, মালদা:—শোভানগর চন্ডিপুর নদী তীরবর্তী এলাকায় বিশাল ফাটল।আতঙ্কিত এলাকা বাসী।প্রায় ৬০০ মিটার এলাকা জুড়ে এই ফাটল দেখা যাচ্ছে সকাল থেকে।এখনও ক্রমশ বাড়ছে ফাটল। এই ফাটলের ফলে খুবই আতঙ্কিত রয়েছেন চন্ডিপুর এলাকাবাসী। ঘটনার খবর পেয়ে এলাকার মানুষ জড়ো হয়েছেন পাশাপাশি এসেছেন সভানগর অঞ্চল প্রধান প্রতিনিধি মানিক রায়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বিডিওকে এই বিষয়টি জানাবেন বলে জানিয়েছেন। এলাকাবাসীর দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন প্রশাসনকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *