মাধ্যমিকে সম্ভাব্য পঞ্চম মালদহের চাঁচল রানি দাক্ষায়নী গার্লস স্কুলের অনুশ্রেয়া দাস।

নিজস্ব সংবাদদাতা, মালদা:—মাধ্যমিকে সম্ভাব্য পঞ্চম মালদহের চাঁচল রানি দাক্ষায়নী গার্লস স্কুলের অনুশ্রেয়া দাস।তাঁর প্রাপ্ত নম্বর ৬৮৮।ভবিষ্যতে একজন ডাক্তার হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন সে।বাবা অভিজিৎ দাস বলেন,তার মেয়ে ছোট থেকেই মেধাবী ছিল। পড়াশোনা করার পাশাপাশি ছবি অঙ্কন করতে খুব ভালোবাসতেন।প্রতিটা বিষয় গৃহশিক্ষকের কাছে পড়ত।মেয়ে ভবিষ্যতে ডাক্তার হয়ে মানুষের সেবা করুক এটাই সে চাই।

স্কুলের প্রধান শিক্ষিকা অসীমা ত্রিবেদী বলেন, ‘‘অনুশ্রেয়া বরাবরই মেধাবী ছাত্রী ছিল।স্কুলের শিক্ষকদের তরফে ওর প্রতি সবসময় আলাদা নজর দিত।নিজেরও চেষ্টা ছিল।সব মিলিয়ে সে সফল হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *