পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতাঃ- গ্রীষ্মেরই প্রখর দাবদহ। তারই মধ্যে বিভিন্ন হসপিটালে দেখা যাচ্ছে রক্ত সংকট। বিভিন্ন জায়গায় এই জায়গায় এই রক্ত সংকট মেটানোর জন্য করা হচ্ছে স্বেচ্ছায় রক্তদান শিবির। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন সময় করা হয় রক্তদান শিবির। আজ বর্ধমান পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে করা হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার ভাইস চেয়ারম্যান মৌসুমী দাস। আজ এই রক্তদান শিবিরে ১০০ জন রক্তদাতা স্বেচ্ছায় তাদের রক্ত দান করেন এবং সংগৃহীত রক্ত বর্ধমান মেডিকেল কলেজ ও হসপিটালে হাতে তুলে দেওয়া হয়। বর্ধমান পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের রথ তলার কাঞ্চনকন্যা অনুষ্ঠান বাড়িতে আয়োজন করা হয় এই রক্তদান শিবিরের। ক্যামেরার মুখোমুখি হয়ে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস বলেন, ২৩ নম্বর ওয়ার্ডের যুব সভাপতি শুভ দাসের উদ্যোগে এই রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। আমরা ৩৫টি ওয়ার্ডের যুব নির্দেশ দিয়েছি যে এই গ্রীষ্মকালীন বিভিন্ন হসপিটালে রক্তের সংকট দেখা যায় যাতে কিছুটা হলেও সেই রক্ত সংকটের সমস্যার সমাধান হয় মূলত তার জন্যই এই আয়োজন।
বর্ধমান পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির।












Leave a Reply