হাই মাদ্রাসা পরীক্ষায় রাজ্য সম্ভাব্য তৃতীয় কালিয়াচকের মুক্তাদুর রহমান।

নিজস্ব সংবাদদাতা, মালদা-:- হাই মাদ্রাসা পরীক্ষায় রাজ্য সম্ভাব্য তৃতীয় কালিয়াচকের মুক্তাদুর রহমান। সে পেয়েছে ৭৭৪। তার বাড়ি কালিয়াচক-‌১ ব্লকের জালালপুর গ্রাম পঞ্চায়েতের কুশাবাড়ি এলাকায়। বাবা সাহাদাত হোসেন এক কাপড়ের দোকানের সাধারণ কর্মচারি। মা সাবিনা খাতুন গৃহবধূ। মুক্তাদুর ফতেখানি বিএমএস হাই মাদ্রাসার ছাত্র। তার অভাবনীয় ফলাফলে খুশি পরিবারের সদস্য থেকে গ্রামের মানুষ। খুশি স্কুলও। তার প্রিয় বিষয় অঙ্ক। ভবিষ্যতে সে ইঞ্জিনিয়ার হতে চায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *