নিজস্ব সংবাদদাতা, বর্ধমানঃ গত ২০:মে শনিবার সকাল দশটার পর ব্যাঙ্কে যাবে বলে টোটো করে বাড়ি থেকে বের হন ৮৫ বছরের সকিনা বিবি নামে এক বৃদ্ধা মহিলা। বাড়ি বর্ধমান জেলার খন্ডঘোষ ব্লকের উদয় কৃষ্ণ পুর গ্রামে। সকিনা বিবির গায়ের রং শ্যাম বর্ণের, চেহারা পাতলা।উচ্চতা আনুমানিক পাঁচ ফুট। পড়নে ছিল সাদা শাড়ি বৃদ্ধার দেখা না পাওয়ায় গতকাল থেকে আত্মীয় স্বজন ও অন্যান্য জায়গায় খোঁজাখুঁজি করেন বাড়ির লোকজনেরা।আজ রবিবার এখনো পর্যন্ত সকিনা বিবির কোন সন্ধান পাওয়া যায়নি বলে জানা গেছে পরিবার সূত্রে। যদি কোন সহৃদয় ব্যক্তি খোঁজ পান তাহলে 7679633409 ,এই ফোন নম্বরে যোগাযোগ করবেন।
৮৫ বছরের এক বৃদ্ধা নিখোঁজ।












Leave a Reply