আগামীকাল ইন্দাসে পা দেবেন অভিষেক বন্দোপাধ্যায়, সভাস্থল পরিদর্শনে সায়ন্তিকা।

আবদুল হাই, বাঁকুড়াঃ ২২ শে মে বাঁকুড়া জেলার ইন্দাসে পা দেবেন অভিষেক বন্দোপাধ্যায়। তাই ইন্দাস মহাবিদ্যালয়ের হেলিপ্যাড কাজ তৈরির কাজ চলছে পুরোদমে।ইন্দাস মহাবিদ্যালয়ের হেলিপ্যাডে নামবে হেলিকপ্টার। ইন্দাস মহাবিদ্যালয়ের ময়দান ও অভিষেক বন্দোপাধ্যায় এর সভাস্থল সরজমিনে খতিয়ে দেখলেন সায়ন্তিকা বন্দোপাধ্যায়, বাঁকুড়া জেলা অতিরিক্ত পুলিশ সুপার গণেশ বিশ্বাস,এস ডি পি ও কুতুবউদ্দিন খান, ডাইরেক্ট সিকিউরিটি, ইন্সপেক্টর সিকিউরিটি, ফায়ার ব্রিগেড,ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ হামিদ সহ অন্যান্য নেতৃবৃন্দ ও আধিকারিকরা। ৩০ শে এপ্রিল তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্যের সভায় যোগ দিতে আসা বজ্রপাতে মৃত তৃণমূল কর্মীর পরিবারের সাথে এবং আহতদের কর্মীদের সঙ্গে দেখা করবেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *