পথ দুর্ঘটনার কবলে পড়লো কোতুলপুর জয়পুর ট্রাফিক ওসির গাড়ি, আহত একজন ।

আবদুল হাই, বাঁকুড়াঃ এবার পথ দুর্ঘটনার কবলে পড়লো বাঁকুড়া জেলার কোতুলপুর জয়পুর ট্রাফিক ওসি অলকেশ পতির গাড়ি । পাশাপাশি একই ঘটনায় আহত হয়েছেন এক গাড়ি চালক । এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাধারণ মানুষদের মধ্যে সাময়িক চাঞ্চল্য তৈরি হয় । রবিবার ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার জয়পুর থানার সুখজোড়া এলাকায় ।

স্থানীয় সূত্র জানতে পারা যায় , একটি পিকআপ ভ্যান বাঁকুড়ার দিক থেকে কোতুলপুরের দিকে আসছিল এবং পিকআপ ভ্যানের পেছন পেছন আসছিল একটি মাল বোঝাই লরি । সেই সময় সুকজোড়া এলাকায় মাল বোঝাই লরিটি সামনের চাকা বাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা পিকাপ ভ্যানটিকে ধাক্কা মারলে পিকআপ ভ্যানটি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা অপর একটি বালি বোঝাই লরির পেছনে ধাক্কা মারে এবং তখনই কোতুলপুরের দিক থেকে বাঁকুড়ার উদ্দেশ্যে যাচ্ছিল জয়পুর কোতুলপুর ট্রাফিক ওসি অলকেশ পতির গাড়ি । সেই গাড়িটিও দুর্ঘটনার কবলে পড়ে । আর এই পথ দুর্ঘটনায় ট্রাফিক ওসির গাড়ি এবং পিকআপ ভ্যান আংশিক ক্ষতিগ্রস্ত হয় ও পিকআপ ভ্যানের চালক আহত হন । খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় জয়পুর থানার পুলিশ । পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ।


বাঁকুড়া থেকে আবদুল হাই এর রিপোর্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *