এবারে জিরো ক্যালোরি মিষ্টি তৈরি করে তাকে লাগিয়ে দিল রাজিব ঘোষ।

উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ- এবারের জিরো ক্যালোরি মিষ্টি তৈরি করে তাকে লাগিয়ে দিল দোকানের কর্ণধার রাজিব ঘোষ ৷ বিশেষ জামাইষষ্ঠী সন্দেশের সঙ্গে রয়েছে বিভিন্ন ধরনের মিষ্টির সম্ভার৷ সাধারণ মিষ্টির সঙ্গে রয়েছে জামাইষষ্টীর বিশেষে একটি ফলের ফিউশন মিষ্টি৷ সেই ফল অবশ্যই বাঙালির প্রিয় আম৷ সেই কথা মাথায় রেখে এবার বিশেষ ধরনের মিষ্টি আর ফলের মিশ্রণ ঘটিয়ে তাক লাগিয়ে দিয়েছে এই সংস্থা৷ম্যাংগো মালাই রোল, ম্যাংগো স্যান্ডুইচ সন্দেশ, ম্যাংগো শেক- একেবারে আসল আম দিয়ে তৈরি এই মিষ্টি৷ সংস্থার কর্ণধার রাজিব ঘোষ এর দাবি, “মানুষ সাধারণ মিষ্টি খেতে খেতে একেবারে বোর হয়ে গিয়েছেন৷ প্রতিটি ক্রেতাই চান নতুন কিছু৷ তাই সেই সব ক্রেতাদের কথা মাথায় রেখেই এই মিষ্টি তৈরির সিদ্ধান্ত৷ কেউ চাইলে জামাইয়ের নাম লেখা সন্দেশও কিনতে পারেন৷ শুধু তাই নয়, অনেকেই দোকানে এসে হরেক রকম মিষ্টি দেখে কিছুটা দিশেহারা হয়ে যান কী নেবেন আর কী নেবেন না৷ দিশেহারা হওয়ার কিছু নেই৷ জামাইষষ্ঠীর বিশেষ মিষ্টির থালির ব্যবস্থা রয়েছে৷ একটি থালি নিলেই মিলবে মিষ্টির সম্ভার৷”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *