নিখিলবঙ্গ শিক্ষক সমিতি বিষ্ণুপুর মহাকুমা শাখার উদ্যোগে মিছিল সহকারে ডেপুটেশন।

আবদুল হাই, বাঁকুড়াঃ আজ বৃহস্পতিবার বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহাকুমা শাসকের অফিসে বিভিন্ন দাবিতে মিছিল সহকারে ডেপুটেশন দেয় নিখিলবঙ্গ শিক্ষক সমিতি বিষ্ণুপুর শাখার সদস্যরা। বিষ্ণুপুর কর্মচারী ভবন থেকে মিছিল বের হয়। মিছিলটি রবীন্দ্র স্ট্যাচু হয়ে বিষ্ণুপুর মহাকুমা শাসকের দপ্তরে শেষ হয়। অবিলম্বে পঞ্চায়েত নির্বাচন করতে হবে, পঞ্চায়েত নির্বাচনে ভোটকর্মীদের নিরপত্তা, মহিলা বুথের সংখ্যা কমানো,প্রত্যেক মহিলা ভোট কর্মীদের জন্য মহিলা নিরপত্তা কর্মী ব্যবস্থা সহ অন্যান্য দাবিতে এদিন মহাকুমা শাসকের হাতে দাবি পত্র তুলে দেন নিখিলবঙ্গ শিক্ষক সমিতির সদস্যরা। এদিনের ডেপুটেশনে উপস্থিত ছিলেন, নিখিলবঙ্গ শিক্ষক সমিতি বিষ্ণুপুর মহাকুমা শাখার সভাপতি মনোরঞ্জন চোংরে, সম্পাদক কৃষ্ণপদ বাগ, জয়দেব বেজ,সঞ্জিব সম্মাদার, কিরীটি মুখার্জি সহ অন্যান্য নেতৃবৃন্দ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *