দক্ষিণ দিনাজপুর জেলা পরিবহন দপ্তরের মানবিক উদ্যোগ।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ দিনাজপুর জেলা পরিবহন দপ্তরের মানবিক উদ্যোগ। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় চতুর্থ হয়েছে কুমারগঞ্জ ব্লকের ডাঙ্গারহাট এলাকার ছাত্রী সৃজিতা বসাক। দরিদ্র এই ছাত্রীর বাবা একজন টোটো চালক। আর্থিক অবস্থা সচ্ছল না থাকায় সৃজিতার বাবা সুজিত বসাকের টোটোর কোন রেজিস্ট্রেশন ছিল না।বিষয়টি জানতে পেরে এই মেধাবী ছাত্রীর পাশে দাঁড়াতে উদ্যোগী হলো জেলা পরিবহন দপ্তর। পরিবহন দপ্তরের পক্ষ থেকে এদিন বিকেলে সুজিত বাবুর টোটোটির রেজিস্ট্রেশন করে দেওয়া হয়। জেলার মেধাবী ছাত্রীর পাশে দাঁড়াতে পরিবহন দপ্তরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *