দেশের প্রাণপুরুষ কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী পালন করলো মালদা জেলা গ্রন্থাগার কর্তৃপক্ষ।

নিজস্ব সংবাদদাতা, মালদা:- দেশের প্রাণপুরুষ কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী পালন করলো মালদা জেলা গ্রন্থাগার কর্তৃপক্ষ। শুক্রবার এই কর্মসূচির আয়োজন করা হয় মালদা জেলা গ্রন্থাগারে। শহরের বাঁধ রোড সংলগ্ন জেলা গ্রন্থাগারে এদিন কাজী নজরুল ইসলামের ছবিতে মাল্যদান করার পাশাপাশি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপস্থিত বিশিষ্টজনেরা। উপস্থিত ছিলেন মালদা জেলা গ্রন্থাগার আধিকারিক দেবব্রত দাস, ভারপ্রাপ্ত জেলা গ্রন্থাগারিক, তুষার কান্তি মন্ডল , জেলা গ্রন্থাগারের সচিব ও তৃণমূলের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ দাস, বিশিষ্ট সাংবাদিক প্রকাশ মিশ্র সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *