গ্রামবাসীদের পাশে দাঁড়িয়ে স্থায়ী গেটম্যান অথবা ওভার ব্রিজের দাবিতে সরব এসইউসিআই।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- প্রহরা বিহীন লেভেল ক্রসিংএ ট্রেন দুর্ঘটনায় একাধিক বাসিন্দার মৃত্যু। গ্রামবাসীদের পাশে দাঁড়িয়ে স্থায়ী গেটম্যান অথবা ওভার ব্রিজের দাবিতে সরব এসইউসিআই। এদিন সংগঠনের পক্ষ থেকে কর্মী সমর্থকদের উপস্থিতিতে বালুরঘাট স্টেশন মাস্টারকে ডেপুটেশন পেশ করা হয়। আগামীতে তাদের দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের নেতৃত্বরা। উল্লেখ্য বালুরঘাট স্টেশন থেকে প্রায় সাত কিলোমিটার দূরে দুর্লভপুর এবং পোড়ামাধাইল গ্রামের মাঝ বরাবর রয়েছে বালুরঘাট-একলাখি রেলপথ। যেখানে কোন প্রহরী না থাকায় মাঝে মাঝেই দুর্ঘটনা ঘটে। অনেকের মৃত্যুও হয়েছে। কিছুদিন আগেও এমন ঘটনা ঘটেছে। যা বন্ধ করতেই ডেপুটেশন কর্মসূচি বলে জানিয়েছেন সংগঠনের জেলা নেত্রী নন্দা সরকার।
***

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *