কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: কর্ণাটক ও সাগরদিঘির জয়ের পর আগামী পঞ্চায়েত ভোট ও ২৪ এর লোকসভার নির্বাচনের আগে নিজেদের দলকে মজবুত করতে আগামী ১৫ জুন কলকাতার শহীদ মিনারে সমাবেশ করবে কংগ্রেস। সেই সমাবেশের ডাক দেন প্রদেশ সভাপতি অধীর চৌধুরী। সেই সভায় কোচবিহার থেকে ১৫০০ বেশি কর্মীদের নিয়ে শহীদ মিনারের উদ্দেশ্যে রওনা দেবেন কোচবিহার জেলা কংগ্রেস। এদিন সাংবাদিক বৈঠক করে একথা জানান জাতীয় কংগ্রেসের কোচবিহার জেলা কার্যকারী সভাপতি রবিন রায়।
এদিন তিনি সাংবাদিক করে বলেন, আগামী ১৫ই জুন কলকাতা শহীদ মিনারে ঐতিহাসিক সমাবেশ ডাক দেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। মূলত কর্নাটকের জয় এবং সাগর দীঘির জয়ের পর এই প্রথম সমাবেশ করছে জাতীয় কংগ্রেস। এই সব উদ্দেশ্য হলো যারা কংগ্রেসকে ভর করে ২০১১ সালে ক্ষমতায় এসেছিল তাদের যোগ্য জবাব দেওয়া এবং বিজেপি যেভাবে ভারতবর্ষে ঘুরে ধর্মীয় সুড়সুড়ি দিয়ে বা ধর্মীয় মেরুকরণ পড়ার চেষ্টা করছে তার বিরুদ্ধে লড়াই করার ডাক দিয়েছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তাকে আমি ধন্যবাদ জানাবো কঠিন এই সময়ের মধ্যে শহীদ মিনারে সমাবেশের ডাক দেওয়ার জন্য।
তিনি আরও বলেন, কর্ণাটক ও সাগরদিঘী যদি পারে তাহলে বাংলাও পারবে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে জয়ী হতে। আগামী পঞ্চায়েত নির্বাচনে ও লোকসভা নির্বাচনে তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াই করে নিজেদের এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আগামী ১৫ই জুন শহীদ মিনারের সমাবেশ হচ্ছে সেই সভায় কোচবিহার থেকে এক থেকে দেড় হাজার ট্রেনে কলকাতার উদ্দেশ্যে রওনা হবো। তার আগে জেলার বিভিন্ন সংগঠনের কর্মী সমর্থকদের নিয়ে মিটিং মিছিল প্রচার করার লক্ষ্যে আজকের আমাদের এই সাংবাদিক বৈঠক বলে জানান কোচবিহার জেলা জাতীয় কংগ্রেসের কার্যকারী সভাপতি রবিন রায়।












Leave a Reply