পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আবার ও সমবায় ভোটে জয়ী তৃণমূল। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার শহীদ মাতঙ্গিনী ব্লকের রঘুনাথপূর ২ নাম্বার গ্রাম পঞ্চায়েতের মিলন নগর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে ১৭ টি আসনের মধ্যে আগেই চার টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে ছিলো চার টি আসনে। আজ ১৩ টি আসনে ভোট গ্রহণ শুরু হয় সকাল দশ টা দিয়ে। তৃণমুল ১৩ টি আসনে পার্থী দেয় বিজেপি ১৩ আসনে পার্থী দেয় বামফ্রন্ট ১০ টি আসনে পার্থী দেয়। সকাল থেকেই কড়া পুলিশি নিরাপত্তায় ভোট শুরু হয় শান্তি পূর্ন ভাবে। ভোট গণনার শেষে শেষ হাঁসি হাঁসে তৃনমূল কংগ্রেস। তৃণমুল কংগ্রেস পেয়েছে একক ভাবে ১৩ টি আসন, বামফ্রন্ট পেয়েছে ৩ টি আসন আর বিজেপি পেয়েছে ১ টি আসন। তৃনমূলের দাবি বিজেপি বামফ্রন্ট অলিখিত জোট করে ছিলো কিন্তু তৃনমূলের সরকারের উন্নয়নের কাছে বিরোধীরা দাড়াতে পারেনি। ভোটের ফল ঘোষণার পরেই তৃনমূল নেতা কর্মীরা সমর্থক রা সবুজ আবির খেলায় মেতে ওঠেন। পাশাপাশি বিজয় উল্লাস মিছিল করেন তাঁরা।
সমবায় ভোটে ধরাসায়ী বিজেপি, সিপিএম, মিলন নগর সমবায় ভোটে জয়ী তৃণমূল।












Leave a Reply