তৃণমূল ঘনিষ্ঠর ঘরের মধ্যে বোমা বিস্ফোরণে উড়ে গেল বাড়ির ছাদ, ভেঙ্গে পড়ল দেওয়াল।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- তৃণমূল ঘনিষ্ঠর ঘরের মধ্যে বোমা বিস্ফোরণে উড়ে গেল বাড়ির ছাদ, ভেঙ্গে পড়ল দেওয়াল। বিকট আওয়াজে চরম আতঙ্কে এলাকাবাসী। ঘটনাটি নদীয়ার চাপড়া থানার মহিষ নগর পূর্বপাড়া এলাকার। জানাযায় গতকাল রাতে চাপরা তারার মহিষ নগর পূর্বপাড়ায় শইফুল শেখ এর বাড়িতে হঠাৎ এই বিকট আওয়াজ শুনতে পায় এলাকাবাসী। প্রথমে কেউ বাড়ি থেকে ভয়ে না বের হলেও পরে গিয়ে দেখতে পারে শইফুল শেখের বাড়ির ছাদ উড়ে গিয়েছে। ঘরের চারপাশের দেওয়াল ভেঙে পড়েছে। যেহেতু বিকট আওয়াজের পরই এই বিস্ফোরণ ঘটে তাই এলাকাবাসী মনে করছে বোমা বিস্ফোরণের ফলেই এই দুর্ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চাপড়া থানার পুলিশ। খবর দেওয়া হয় বোম নিষ্ক্রিয় প্রতিনিধি দলকে। তারাও পরে ঘটনাস্থলে এসে পৌঁছায়। তবে বোমা বিস্ফোরণের সময় সাইফুলের বাড়িতে কেউ ছিলনা বলেই জানা যায়। এ বিষয়ে ওই এলাকার বাসিন্দা সেলিম শেখ বলেন, হঠাৎ করে বিকট আওয়াজ শুনতে পেয়ে গিয়ে দেখি সই ফুলের বাড়ির ছাদ উড়ে গিয়েছে এবং দেওয়াল ভেঙেচুরে পড়েছে। যেহেতু সামনে পঞ্চায়েত ভোট সেই কারণে অনুমান একাধিক বোমা মজুত ছিল ওই বাড়িটিতে। ঘটনার পর তারা রীতিমতো আতঙ্কে রয়েছে বলেই জানিয়েছে। পাশাপাশি সইফুল শেখ ওই এলাকার তৃণমূল ের পঞ্চায়েত সদস্য আত্মীয় বলেই জানা যায়। তবে বউ নিষ্ক্রিয় প্রতিনিধি দলের এক আধিকারিক জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তবে বোমা বিস্ফোরণ হয়েছে কিনা এখনো তা স্পষ্ট নয়। চাপড়া থানার পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে তদন্তে নেমেছে। অন্যদিকে এই ঘটনায় সইফুল শিকার কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *