দক্ষিণ সাঁকরাইল কামদেবপুর কালিতলায় নিজগৃহে বধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার।

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : – পরিবার সূত্রে খবর বৃহস্পতিবার সকাল বেলা 11 টা নাগাদ গৃহবধুকে খাবারের জন্য বাড়ির লোকেরা ডাকতে যায় এমন সময় দেখেন ভেতর থেকে ছিটকিনি দেওয়া, সেই অবস্থায় অনেক ডাকাডাকির পর সাড়া না পাওয়ায় সন্দেহ হওয়ায় বাড়ির লোকজন আশপাশের লোকজনকে ডেকে দরজা ছিটকিনি ভাঙ্গে। ভেঙে দেখেন পাখার সঙ্গে গামছা দিয়ে বাড়ির বধু ওই অবস্থায় ঝুলছে। মৃতের নাম কাজল কাঁড়ার বয়স ২৩। নদীয়ার বাসিন্দা, কাজল সদ্দারের সঙ্গে কামদেবপুর কালীতলার বাসিন্দা দীনেশ কাঁড়ারের সঙ্গে ঘটা করে বিবাহ হয় মাস ছয়েক আগে। পরিবার সূত্রে জানা যায় বিয়ের পর থেকে কাজল কারো সঙ্গে তেমন কথা বলত না । ঘরেই বেশি থাকতো। স্বামীর সঙ্গে সেরকম ঝগড়া অশান্তিও হতে দেখা যেত না। বেশিরভাগ সময় মোবাইল নিয়ে একা ঘরে থাকতো এমনই অভিযোগ পরিবারের। এই ঘটনায় পরিবারে লোকেরা হতবাক কেনই বা কাজল এই ভাবে মৃত্যুর পথ বেছে নিল তা ভেবে উঠতে পারছেন না পরিবারের লোকেরা। দীনেশ কাঁড়ার এক গার্মেন্টসের কারখানায় কাজ করে । এই ঘটনার খবর মৃতের বাবা-মাকে জানানো হয় ফোনের মাধ্যমে। মানিকপুর থানার খবর দেয়া হলে পুলিশ আসে মৃতদেহকে ময়না জন্য নিয়ে যায়। এই ঘটনায় কাজলের স্বামী দীনেশ কাঁড়ার এবং তার দাদা কে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। ময়না তদন্তের পর মৃতের আসল কারণ জানা যাবে অপেক্ষায় মৃতার কাজলের শ্বশুর বাড়ির লোকজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *