মালদার বামনগোলা থানার ভোমরইল গ্রামের বাসিন্দা নিত্তম রায়, ট্রেন দুর্ঘটনার পর আর খবর নেই, চিন্তায় পরিবার।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ—-মালদার বামনগোলা থানার, ভোমরইল গ্রামের বাসিন্দা, নিত্তম রায়।
গতকালকে থেকে করমন্ডল এক্সপ্রেস এ ওঠে।
তার স্ত্রীর সাথে ট্রেনে ওঠার সময় কথা হয়। ট্রেন দুর্ঘটনার খবর পাওয়ার পর তার স্ত্রী ফোন করে।
কিন্তু ফোন তুলেছে অপরিচিত এক ব্যক্তি। সকাল থেকেই ফোনের সুইচ অফ।
এই ব্যক্তির সাথে তার আরেক আত্মীয় দক্ষিণ দিনাজপুরের তপন থানার গঙ্গারামপুর গ্রামের বাসিন্দা চন্দন রায় নামে আরেক যুবক ট্রেনে ছিলেন। তারও কোন হদিস পাওয়া যাচ্ছে না।এই নিয়ে কান্নায় ভেঙ্গে পরেছে পরিবারের লোকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *