দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- হরিরামপুর ৩রা জুন উড়িষ্যার বালাসরে শুক্রবার রাতের ভয়াবহ করমণ্ডল এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন হরিরামপুর ব্লকের বৈরাট্ঠা গ্রাম পঞ্চায়েতের জগদলা এলাকার বাসিন্দা রুপালি মাহাতো ও তার স্বামী সন্দীপ মাহাতো । দুর্ঘটনার খবর পাওয়ার পর পরিবারের লোকজন সন্দীপ মাহাতো ও রূপালী মাহাতোর মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তূ এই ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় হারিয়ে যায় রুপালি মাহাতো ও সন্দীপ মাহাতোর মোবাইল ফোন । তার ফলে যোগাযোগ করতে পারেনি পরিবারের লোকজন আশঙ্কায় ভুগছেন পরিবারের সকল সদস্য। পরিবার সূত্রে জানা গেছে রূপালী মাহাতো নার্সিং পরীক্ষার সার্টিফিকেট নেবার জন্য ব্যাঙ্গালোর আসছিলেন পথেই এই দুর্ঘটনা ।শনিবার দুপুর 2টায় পরিবারের পক্ষ থেকে জানানো হয় বর্তমানে রূপালী মাহাতো ও সন্দীপ মাহাতো স্থানীয় হাসপাতালে ভর্তি রয়েছেন চিকিৎসার জন্য।অন্যদিকে পরিবারের লোকজন উদ্বিগ্ন কবে তাদের আত্মীয় দের সাথে আবার দেখা হবে ।
ট্রেন দুর্ঘটনায় হারিয়ে যায় রুপালি মাহাতো ও সন্দীপ মাহাতোর মোবাইল ফোন, আশঙ্কায় ভুগছেন পরিবারের সকল সদস্য।












Leave a Reply