বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে শহর জুড়ে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করল তৃণমূল কংগ্রেস।

দক্ষিণ, নিজস্ব সংবাদদাতা:-  বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে শহর জুড়ে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করল তৃণমূল কংগ্রেস। এদিন সংগঠনের জয় হিন্দ বাহিনীর পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়। বালুরঘাট শহরের ১, ৩, ৬, ৭, ৮, ১১ নম্বর ওয়ার্ড সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বৃক্ষ রোপণ করেন সংগঠনের কর্মকর্তারা। পাশাপাশি খাড়ির পাড়, নদীর ধার প্রভৃতি এলাকাতেও বৃক্ষ রোপণ করা হয়। সংগঠনের পক্ষ থেকে রাজ নারায়ণ সাহা চৌধুরী জানিয়েছেন, বিশ্ব উষ্ণায়নের হাত থেকে বাঁচতে সকলকেই বৃক্ষ রোপণ করতে হবে। এদিন মেহগনি, কৃষ্ণচূড়া, রাধাচূড়া সহ প্রায় ২০০টি গাছের চাররোপণ করা হয়েছে।
বাইট শিখা মহন্ত সাহা চৌধুরী কাউন্সিলার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *