নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- জগন্নাথ দেবের স্নানযাত্রা উপলক্ষে নানা উৎসব। রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্দিরে পালন হয়েছে এই স্নান যাত্রা উৎসব। নদীয়ার একাধিক জায়গায় পালন হয় জগন্নাথ দেবের স্নানযাত্রা। ঠিক তেমনি মাজদিয়ার মৌলিক বাড়ির জগন্নাথ দেবের স্নানযাত্রা এবার ৫০ বছরে পদার্পণ করল। জানা যায় পুরুষোত্তম বিষ্ণুর ১৬ টি যাত্রা করা হয়। তার মধ্যে অন্যতম এই স্নানযাত্রা। সেই উপলক্ষেই ১০৮ জন ব্রাহ্মণকে দিয়ে জগন্নাথ দেবকে দুধ গঙ্গাজল সহকারে তাকে স্নান করানো হয় পাশাপাশি নানা উৎসব।
শুধু জগন্নাথ দেবকে নয় সাথে বলরাম ও সুভদ্রা দেবীকে দুধ গঙ্গাজল দিয়ে পূর্ণ অভিষেক করানো হয়। এবং তারপরে সারাদিন ব্যাপী পূজার্চনা, কীর্তন, ভোগ বিতরণ ইত্যাদির মধ্যে দিয়ে এই জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়। এরপর জগন্নাথ দেব সাত দিনব্যাপী জ্বরে আক্রান্ত হন। সেই সময় তিনি মন্দিরে থাকেন না। তাকে পূর্ণাঙ্গ ঢেকে রাখতে হয়। এবং বিভিন্ন জড়িবুটি দিয়ে জগন্নাথ দেবকে এই সাতদিন পূজার্চনা করা হয়।
এরপর জগন্নাথ দেবের রথের জন্য অঙ্গরাগে যান।এদিন সকাল থেকেই মাজদিয়া এলাকায় জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠানটি নিয়ে ভক্তদের মধ্যে ছিল খুশির আনন্দ।












Leave a Reply