নিজস্ব সংবাদদাতা, মালদা:- বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হলো বিশ্ব পরিবেশ দিবস। প্রত্যেক বছর ৫ই জুন সারা বিশ্ব জুড়ে পালন করা হয়ে থাকে বিশ্ব পরিবেশ দিবস। সোমবার সারা বিশ্বের পাশাপাশি মালদা জেলাতেও দেখা দিলো পরিবেশ দিবসে পরিবেশ প্রেম। এদিন মালদহের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে এনএসএস কমিটির উদ্যোগে আয়োজন করা হয় বিভিন্ন অনুষ্ঠানের। কুইজ প্রতিযোগিতা সহ বিভিন্ন বক্তৃতা মূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় বিশ্ববিদ্যালয় সেমিনার হোলে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে একটি র্যালির মধ্য দিয়ে প্রায় ১০টির ও বেশি বৃক্ষ রোপন করা হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তি ছেত্রী, ডেপুটি রেজিস্ট্রার রাজিপ পাতিতুন্ডি, এক্সামিনের কন্ট্রোলার বিশ্বরূপ সরকার এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকা সহ ছাত্র ছাত্রীরা। এবিষয়ে অধ্যাপক বাপি সিংহ বলেন, শুধু ৫ই জুন নয় সারা বছর ধরে পরিবেশ দিবস পালন করা দরকার। পরিবেশ কে শুধু ভালোবাসলে হবেনা ভালো রাখতে ও জানতে হবে। তাই আজকের এই পরিবেশ দিবসে সকলের কাছে একটাই অনুরোধ গাছ লাগান পরিবেশ বাঁচান।
বিশ্ব পরিবেশ দিবসে এদিন মালদহের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে এনএসএস কমিটির উদ্যোগে আয়োজন করা হয় বিভিন্ন অনুষ্ঠানের।












Leave a Reply