দক্ষিণ দিনাজপুর জেলার চৌদ্দ জন আহত বা নিহত করমন্ডল এক্সপ্রেস এর যাত্রীদের পরিবারবর্গকে কলকাতায় নিয়ে যাওয়া হল।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- করমন্ডল এক্সপ্রেসে রাজ্যের যে সমস্ত বাসিন্দারা আহত বা নিহত হয়েছেন তাদের পরিবারবর্গের হাতে সাহায্য তুলে দেবেন মুখ্যমন্ত্রী আগামীকাল। দক্ষিণ দিনাজপুর জেলার বাসিন্দা এমন চৌদ্দ জন আহত বা নিহত করমন্ডল এক্সপ্রেস এর যাত্রীদের পরিবারবর্গকে কলকাতায় নিয়ে যাওয়া হল জেলা প্রশাসনের উদ্যোগে মুখ্যমন্ত্রীর সাহায্য প্রদান অনুষ্ঠান উপলক্ষে। এদিন বিকেল ছয়টা নাগাদ বালুরঘাটের বালুছায়া সভাগৃহের সামনে থেকে একটি বাসে করে উক্ত সাহায্যপ্রার্থীদের নিয়ে যাওয়া হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *