নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- দাবদাহ এবং বৃষ্টির অভাব কে হাতিয়ার করে উত্তরের ক্ষুদ্র চা বাগানে হামলা লুপারের।
প্রখর রোদে ঝলসে গেছে সবুজ গালিচা। মিলছে না কাচা পাতার দাম, ক্ষতির মুখে আড়াই লক্ষ মানুষ।
বৈশাখ মাস থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বৃষ্টি, জৈষ্ঠ্য মাসে এই প্রথম উত্তরের জেলা গুলোলিতেও জারী হয়েছে তাপপ্রবাহের সতর্কতা।
এমন অবস্থা এক চরম সংকটের মুখে পরেছে জলপাইগুড়ি সহ বিভিন্ন জেলার ক্ষুদ্র চা বাগানেরর সঙ্গে জড়িত লক্ষ লক্ষ মানুষ।
মঙ্গলবার এই চরম সংকটের মুহুর্তে জলপাইগুড়ি জেলার ক্ষুদ্র চা চাষীদের সংগঠণের পক্ষ থেকে বিস্তারিত ভাবে বিষয়টি অবগত করানো হয় শহরে অবস্থিত ইন্ডিয়ান টি বোর্ডের কর্তাদের।
এই প্রসঙ্গে ক্ষুদ্র চা চাষীদের সংগঠণের সম্পাদক অজয় হরি ভৌমিক জানান,
এবারে এমন অবস্থার শিকার হয়েছি আমরা যার ফলে বাগান বন্ধ করে দেবার পথে যেতে বাধ্য হচ্ছি।
একদিকে বৃষ্টি নেই, এই সুযোগে চা বাগানে হামলা চালিয়েছে রোগ পোকা লুপার,
যেটুকু পাতা গাছে আসছে সেটি তুলে ফেলার আগেই খেয়ে ঝাঁঝরা করে দিচ্ছে লুপার।
তার ওপর অর্থনীতির ডিমান্ড থিয়োরি ও কাজে লাগছে না, চা পাতার উৎপাদন কম হলেও বাড়েনি কাচা চা পাতার দাম।
সব মিলিয়ে এক ভয়ানক পরিস্থিতির সম্মুখীন হয়েছে প্রায় পঞ্চাশ হাজার ক্ষুদ্র চা বাগানে সঙ্গে যুক্ত প্রায় আড়াই লক্ষ মানুষ।












Leave a Reply