বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস উপলক্ষে সচেতনতা।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- আজ অর্থাৎ ৭ জুন বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস। সেই মর্মে বর্ধমান শহরের খাদ্য সামগ্রীর বিভিন্ন দোকান পরিদর্শন করেন ফুট সেফটি আধিকারিকরা। তারা বিভিন্ন খাবারের দোকান পরিদর্শন করে দেখেন সাধারণ মানুষরা যে খাবারগুলো গ্রহণ করছেন এই দোকানগুলি থেকে সেগুলি কতটা নিরাপদ এবং যে খাবারগুলি বিক্রি করা হচ্ছে সেগুলি সেগুলির মান উপযুক্ত কিনা। খাবার বিক্রি করার সময় কতটা সচেতন তারা হাতে গ্লাস ব্যবহার করছেন কিনা অথবা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে খাবার বিক্রি করা হচ্ছে কিনা। যারা দোকানদার রয়েছেন তারা খাদ্য সুরক্ষার যে নিয়মাবলী আছে সেগুলি মেনে চলছেন কিনা সেগুলোও তারা দেখেন। পাশাপাশি তারা সচেতন করেন দোকানদারদের। ফুড সেফটি আধিকারিক প্রিয়াঙ্কা রুইদাস বলেন, আজকে বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস সেই উপলক্ষে বর্ধমান শহরে কার্জন গেট প্রাঙ্গণে থাকা যে সমস্ত ছোট ব্যবসায়ীরা রয়েছেন যারা খাবার বিক্রি করেন তাদের দোকান আমরা পরিদর্শন করলাম। পাশাপাশি তাদেরকে সচেতন করা হলো যে খাবার পরিবেশন করার সময় হাতে গ্লাভস ব্যবহার করা, খাবার তৈরি করার সময় প্রত্যেকটি খাবার ঢাকা দিয়ে রাখা উচিত, যে জল দিয়ে খাবার তৈরি করা হচ্ছে, সেটা কতটা পরিষ্কার-পরিচ্ছন্ন এবং খাবার যখন বিক্রি করা হচ্ছে সেগুলি ঢাকা দিয়ে রাখা। কার্জন গেটের কাছে থাকা প্রত্যেকটি খাবারের দোকানে আমরা পরিদর্শন করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *