নদীয়ার কল্যাণী ৩৪নং জাতীয় সড়ক মোড়ে আদিবাসী সম্প্রদায়ের মানুষের একাধিক দাবি নিয়ে দীর্ঘক্ষণ ধরে চলে পথ অবরোধ।

নদীয়া-কল্যানী, নিজস্ব সংবাদদাতা :- নদীয়ার কল্যাণী ৩৪নং জাতীয় সড়ক মোড়ে আদিবাসী সম্প্রদায়ের মানুষের একাধিক দাবি নিয়ে দীর্ঘক্ষণ ধরে চলে পথ অবরোধ। সকাল থেকেই পথ অবরোধ করে বিক্ষোভ আদিবাসী ইউনাইটেড ফোরামের উদ্যোগে। এদিন সকাল থেকেই কল্যানী মোড়ে আদিবাসী সম্প্রদায়ের মানুষ বেশ কয়েকটি দাবি নিয়ে রাজ্যব্যাপি ১২ ঘন্টা বনধ পালনের ডাকে সাড়া দিয়ে দীর্ঘক্ষণ ধরে ৩৪ নাম্বার জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন। আজ রাজ্যের পাশাপাশি নদীয়ার কল্যাণীতে দীর্ঘক্ষণ ধরে বন্ধ কর্মসূচি পালন করলেন ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে। দীর্ঘক্ষন ৩৪ নাম্বার জাতীয় সড়ক অবরোধ থাকায়, বন্ধ থাকে যানচলাচল পরিষেবা। যানচলাচল পরিষেবা বন্ধ থাকায় সমস্যায় পড়ছে সাধারণ মানুষ থেকে নিত্যযাত্রীরা। পাশাপাশি দীর্ঘক্ষণ বন্ধ ছিল পরিবহন ব্যবস্থা। ঘটনার স্থলে আসে হরিণঘাটা থানার পুলিশ এবং পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *