নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নদীয়ার শান্তিপুর পৌরসভায় পুর নিয়োগের দুর্নীতির তদন্তে প্রায় 4 ঘণ্টা তদন্ত করেন সিবিআই আধিকারিকরা।
এদিন সকাল 11টায় সিবিআই এর 3 আধিকারিক শান্তিপুর পৌরসভায় আসেন।
নিয়োগ সংক্রান্ত নানান বিষয়ে তদন্ত করেন সিবিআই আধিকারিকরা।
শান্তিপুর পৌরসভার পৌরপ্রধান জানান, 2014 সালে 18টি পোস্টের জন্য অনুমোদন নেওয়া হয়েছিল। সেই অনুযায়ী 2018 সালে অয়ন শিলের সংস্থা পরীক্ষা নেয়। কিন্তু নিয়োগ হয়নি।
এদিন সিবিআই নিয়োগ সংক্রান্ত একাধিক নথি বাজেয়াপ্ত করেন। পৌরপ্রধানের দাবি সিবিআই তদন্তে খুশি।












Leave a Reply