মালদা মুর্শিদাবাদ এবং দুই দিনাজপুরের রেশন আধিকারিক এবং ডিলার সংগঠনের সদস্যদের নিয়ে বৈঠক করলেন রাজ্যের খাদ্যমন্ত্রী।

নিজস্ব সংবাদদাতা, মালদা : – মালদা মুর্শিদাবাদ এবং দুই দিনাজপুরের রেশন আধিকারিক এবং ডিলার সংগঠনের সদস্যদের নিয়ে বৈঠক করলেন রাজ্যের খাদ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন প্রশাসনিক আধিকারিকরাও।
রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষের উপস্থিতিতে মালদা জেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হল এক বৈঠক। মালদা মুর্শিদাবাদ এবং দুই দিনাজপুরের রেশন আধিকারিক এবং ডিলার সংগঠনের সদস্যদের নিয়ে আয়োজন করা হয়েছিল বৈঠকের। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে খাদ্যমন্ত্রী জানান, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভুয়ো রেশন কার্ড নিয়ে যে অভিযোগ করেন তা সঠিক না। তিনি বলেন আগের তুলনায় এখন রেশন ব্যবস্থা অনেক ভালো হয়েছে। রেশন কার্ডের মাধ্যমে এখন সবাই রেশন পাচ্ছে। রাজ্য সরকার নতুন করে রেশনে কিছু পণ্যসামগ্রী আনতে চলেছে। জেলা শাসকদের নিজের নিজের জেলার পণ্য সামগ্রীর একটি তালিকা করতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *