নিজস্ব সংবাদদাতা, মালদা:- গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে মানিকচক ঘাটে অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করে মালদা মানিকচক থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় ধৃতের নাম মেহেবুব আলম(23) তার বাড়ি ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার রাফাটলা এলাকায়। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় তিনটি ওয়ান সাটার পিস্তল দুই রাউন্ড কার্তুজ। ধৃত দুষ্কৃতীর নামে অস্ত্র আইনে মামলা রুজু করেছে মানিকচক থানার পুলিশ। ধৃতকে পুলিশি হেফাজত চেয়ে আজ মালদা জেলা আদালত পেশ করা হয়। তবে কি কারণে অস্ত্র নিয়ে মানিকচক ঘাটে ছিল তা তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ।
মানিকচক ঘাটে অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করে মালদা মানিকচক থানার পুলিশ।












Leave a Reply