প্রতিকূল আবহাওয়ার কারণে নদীয়ার বাদকুল্লায় মূলত বন্ধ হয়ে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নব জোয়ার কর্মসূচি।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নদীয়ার বাদকুল্লায় বেলা তিনটায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নব জোয়ার কর্মসূচি ছিল। বাদকুল্লার অনামী ক্লাবের মাঠে ত্রিপলের সেড করা হয়েছিল। কুড়ি মিনিট আগে প্রথমে কালো মেঘে ছেয়ে যায়। এরপরেই শুরু হয় প্রবল ঝড় আর বৃষ্টি। দমকা হাওয়ায় রীতিমতো দুল ছিল ত্রিপলের শেড। দমকা হাওয়ায় সেডের একাংশ গুড় মুড়িয়ে ভেঙে পড়ে। তখনই মঞ্চে ছিল তৃণমূলের জেলা স্তরের নেতা নেত্রীরা। মঞ্চের পিছনের ত্রিপল ছিড়ে যেতেই মঞ্চ ছেড়ে নিচে নেমে আসে নেতা-নেত্রীরা। শেডর উপর থেকে পড়ে আহত এক পেন্ডেল কর্মী। তাকে তড়িঘড়ি চিকিৎসার জন্য প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। আবহাওয়ার কারণে মূলত বন্ধ হয়ে গেল জনসভা কর্মসূচি। তবে রাস্তায় মিছিল করে জনসংযোগ কর্মসূচি করার চিন্তা ভাবনা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *