পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে মনোনয়ন পত্র জমা দেওয়া শুরু করল বিজেপি।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- মনোনয়নপত্র জমা নেওয়ার প্রথম দিনে অর্থাৎ শুক্রবার জাঁকজমক ভাবে ঢাকঢোল পিটিয়ে শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র অর্থাৎ পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে মনোনয়ন পত্র জমা দেওয়া শুরু করল বিজেপি। তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক মেঘনাদ পালের নেতৃত্বে বিশালাকার র‍্যালি বের করে প্রথমে নন্দীগ্রামে জানকী নাথ মন্দিরে পুজো দেন সকল গ্রাম পঞ্চায়েত প্রার্থী,এবং সেখান থেকে ব্লক অফিসে মনোনয়ন পত্র জমা দেন তারা । নন্দীগ্রামের হরিপুর গ্রাম পঞ্চায়েতের সমস্ত বিজেপি প্রার্থীরা আজ নমিনেশন জমা দিচ্ছেন। বাকি ১০ টি গ্রাম পঞ্চায়েতের প্রার্থীরা সোমবার নমিনেশন জমা দিবেন বলে জানালেন মেঘনাথ পাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *