চন্দ্রকোনারোডে হ-য-ব-র-ল সোসাইটির উদ্যোগে বর্ণনাট্য শোভা যাত্রার মধ্য দিয়ে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উৎসবের শুভ সূচনা,উপস্থিত প্রতিমন্ত্রী।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রবিবার সকাল নটা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরে চন্দ্রকোনারোড হ-য-ব-র-ল সোসাইটির উদ্যোগে বর্ণনাট্য শোভা যাত্রার মধ্য দিয়ে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উৎসবের শুভ সূচনা করা হয়, এই দিন পাঁচ নম্বর সাতবাঁকুড়া গ্রাম পঞ্চায়েতের প্রাঙ্গন থেকে এই বর্ণনাট্য শোভাযাত্রা বেরিয়ে গোটা শহর পরিক্রমা করে, এই বর্ণনাট্য শোভা যাত্রায় উপস্থিত ছিলেন শালবনি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো, এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী চিন্ময় সাহা,রাজিব ঘোষ, সোসাইটির কর্মকর্তা মৃনান কান্তি রায়,তাপস তা সহ অন্যান্য বিশিষ্ট বর্গ।এই বর্ণনাট্য শোভা যাত্রার করে গ্রাম পঞ্চায়েত প্রাঙ্গনে গান, আবৃত্তির মধ্য দিয়ে এই দিনটিকে পালন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *