পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই মালদা জেলার গাজোলে ভাঙন তৃণমূলে।

নিজস্ব সংবাদদাতা, মালদা:-‌ পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই মালদা জেলার গাজোলে ভাঙন তৃণমূলে।
বাংলার ভবিষ্যৎকে সুরক্ষিত করবার অঙ্গীকার নিয়ে গাজোল বিধানসভার চাকনগর অঞ্চলের ২৫টি আদিবাসী পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। বিধায়ক চিন্ময় দেব বর্মনের হাতে হাত ধরে তাঁরা বিজেপিতে যোগ দিলেন। দলত্যাগীদের মধ্যে মানিক টুডু, সুরিয়া হাজদা, প্রসেনজিৎ সরেন, বিশ্বজিৎ রায়রা বলেন, ‘‌আমাদের গ্রামে রাস্তা ও পানীয় জলের সমস্যা। তৃণমূল নেতারা দীর্ঘদিন ধরে আশ্বাস দিয়ে এলেও এখনও কোনও কাজই হয় নি। তাই বিশ্বাসঘাতদের সঙ্গে আর নয়। তাই আমরা বিজেপি-‌তে যোগদান করলাম।’‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *