পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট পঞ্চায়েত সমিতির অন্তর্গত কোলাঘাট ব্লক অফিসে এসে মনোনয়ন পত্র জমা দেয় সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- সপ্তাহের প্রথম দিন অর্থাৎ সোমবার পঞ্চায়েত নির্বাচনের আগে মনোনয়ন পত্র জমা দিল বিজেপি, তৃণমূল, কংগ্রেস,সিপিআইএম সহ অন্যান্য রাজনৈতিক দল। এদিন পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট পঞ্চায়েত সমিতির অন্তর্গত কোলাঘাট ব্লক অফিসে এসে মনোনয়ন পত্র জমা দেয় সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা, এই দিনেই পঞ্চায়েত নির্বাচনের সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দেয়। মনোনয়ন পত্র জমার দিন তেমন কোনো অশান্তি না হলেও শাসক দলের দিকে অভিযোগের আঙ্গুল তুলছে বিজেপি, বিজেপিকে মনোনয়ন পত্র জমা না করতে বাঁধা দেওয়ার একটা চেষ্টা হয়েছিল বলে অভিযোগ বিজেপির। তাঁর মধ্যেও আজ শান্তিপুর্ন ভাবে সমস্ত দল নমিনেশন জমা দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *