পঞ্চায়েত ভোটের আগেই তমলুক শহরের ১১ নম্বর ওয়ার্ডের দিনের বেলায় বিজেপি নেতার বাড়ি চুরি।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরের ১১ নম্বর ওয়ার্ডের শঙ্কর আড়া বাসপুল এলাকায় হলদিয়া মেচেদা রাজ্য সড়কের পাশেই রবিবার দিনের বেলায় বিজেপি নেতার বাড়িতে কেউ না থাকার সুযোগে তালা ভেঙে চুরি করল চোরেরা। জানা যায় বিজেপি নেতা বিজন মিত্র দলীয় কাজের জন্য ঘাটালে যান এরপর বিকেল নাগাদ বাড়ির ভাড়াটিয়া ফোন করে জানান বাড়ির দরজা ভেঙে কেউবা কারা চুরি করেছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বিজেপির রাজ্য কমিটির সম্পাদক নবারু নায়েক সহ বিজেপির নেতৃত্বরা। খবর দেওয়া হয় তমলুক থানায় তমলুক থানার পুলিশ এসে চুরি যাওয়া বাড়ি ঘুরে দেখেন এবং কারা এই চুরির সঙ্গে যুক্ত তা তদন্ত শুরু করছে তমলুক থানার পুলিশ। তবে তমলুক শহরের বুকে দিনের বেলায় এই ধরনের চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *