বালুরঘাটে তৃণমূল পরিচালিত ভাটপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার ২০ জন সক্রিয় কর্মী বিজেপিতে যোগদান করলেন।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- পঞ্চায়েত নির্বাচনে এখন নমিনেশন জমা দিতে পারিনি তৃণমূল কংগ্রেস। এর মাঝেই শাসক দলে বড়সড় ভাঙ্গন বালুরঘাটের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতে। এদিন বালুরঘাটে তৃণমূল পরিচালিত ভাটপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার ২০ জন সক্রিয় কর্মী বিজেপিতে যোগদান করলেন। বালুরঘাটে জেলা বিজেপি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ওই কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পঞ্চায়েত নির্বাচনের আগে এই যোগদান শাসক দলকে বিপাকে ফেলবে বলে মনে করছেন অনেকেই। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন ভাটপাড়া পঞ্চায়েতের জয়ের বিষয়ে আশাবাদী ছিল বিজেপি। এবারে নিশ্চিতভাবে ওই পঞ্চায়েতে জয় আসবে।
যোগদানকারী কারি রা জানান, ভাটপাড়া অঞ্চলে তৃণমূল নেতৃত্বরা বাকি সদস্যদের সাথে কোন আলোচনা না করে তারা নিজেদের মত স্বৈরাচারী করে যাচ্ছে, তাই এবার পপঞ্চায়েত ভোটে ভাটপাড়া অঞ্চলে তৃণমূল কংগ্রেসে কে হটিয়ে বিজেপিকে প্রতিষ্ঠিত করতে এদিন বিজেপি তে যোগদান করেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *