দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বালুরঘাট থানায় বিভিন্ন সময়ে মহিলারা সাধারণ ডায়েরি বা অভিযোগ জমা দিতে আসেন। তাদের সুবিধার জন্য থানা চত্বরে উদ্বোধন করা হল ওম্যান হেল্প ডেস্ক ও সেন্ট্রি পোস্ট। মঙ্গলবার বিকেলে দক্ষিণ দিনাজপুরের জেলা পুলিশ সুপার রাহুল দে ও অতিরিক্ত জেলা পুলিশ সুপার মোঃ নাসিম এই ভবনের উদ্বোধন করেন। তার সঙ্গে বিভিন্ন কার্যক্রমে ব্যবহৃত অভিবাদন ভিত্তি ও পেপার ব্লক উদ্বোধন করা হয়। এদিন বালুরঘাট থানায় সিভিক ব্যারাকের উদ্বোধন করেছেন জেলা পুলিশ সুপার। থানার ভেতরেই সিভিক ভলেন্টিয়ারদের মহিলা ও পুরুষ বিভাগের আলাদা করে ব্যারাক তৈরি হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা সহ একাধিক পুলিশ আধিকারিক।
***
Byte রাহুল দে
বালুরঘাট থানা চত্বরে উদ্বোধন করা হল ওম্যান হেল্প ডেস্ক ও সেন্ট্রি পোস্ট।












Leave a Reply