বিভিন্ন সময় হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল পুলিশ।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বিভিন্ন সময় হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল পুলিশ। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার পক্ষ থেকে ৪০ টি মোবাইল উদ্ধার করা হয়েছে। এদিন আনুষ্ঠানিক ভাবে ১৫ জন উপভোক্তাকে তাদের মোবাইল ফোন ফিরিয়ে দেওয়া হয়। মোবাইল ফেরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসপি হেড কোয়ার্টার সোমনাথ ঝাঁ, বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা সহ অন্যান্য পুলিশ কর্মীরা। দীর্ঘদিন পর নিজেদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে খুশি বাসিন্দারা। বালুরঘাট থানার পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন মোবাইল প্রাপকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *